অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৪ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্কঃ

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত। একই ফরম্যাটের ভিন্ন আসরে ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিলো রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে অজিদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেল ভারত।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেচ্ছেন স্টিভেন স্মিথ। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

২৬৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই শুবমান গিলকে হারায় ভারত। ৮ রান করে গিল ফিরলে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার রোহিত শর্মা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে।৪৩ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ইনফর্ম আইয়ার ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৬২ বলে করেছেন ৪৫ রান। এরপর অক্ষর প্যাটেল-হার্দিক পান্ডিয়ারাও থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।

এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক প্রান্তে অবিচল ছিলেন কোহলি। এই অভিজ্ঞ ব্যাটার জয়ের ভিত গড়ে দিয়েছেন। তবে ফিরেছেন ব্যক্তিগত সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। ৯৮ বলে করেছেন ৮৪ রান।

শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। তার ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে ১১ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। কপার কনোলিকে নিয়ে সেমিতে বাজি ধরেছিল অজিরা। সেটাই হেরেছে তারা। মাত্র দুই ওয়ানডে খেলা তরুণ এই ব্যাটার সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

কনোলি সুবিধা করতে না পারলেও আরেক ওপেনার ট্রভিস হেড দলকে শক্ত ভিত গড়ে দেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আরো একবার ভারতীয় সমর্থকদের মনে ভয় ধরিয়েছিলেন তিনি। তবে ফিরেছেন ব্যক্তিগত ফিফটি পাওয়ার আগেই। তার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৯ রান।মিডল অর্ডারে এদিন ব্যর্থ মার্নাস ল্যাবুশেন ও জস ইংলিশ। দুজনই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ল্যাবুশেন ৩৬ বলে করেছেন ২৯ রান। আর ইংলিশের ব্যাট থেকে এসেছে ১১ রান।

বাকিদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টিভেন স্মিথ। তবে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ৯৬ বলে ৭৩ রানে ফিরেছেন তিনি। বড় ম্যাচে এসে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এক ছক্কায় ৭ রানের বেশি করতে পারেননি তিনি।

২০৫ রানে ষষ্ঠ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে আড়াইশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে বড় অবদান রেখেছেন অ্যালেক্স ক্যারি। এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে অপর প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। রান আউটে কাটা পড়ার আগে ৫৭ বলে ৬১ রান করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST