ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ
আজ ১৩/০৭/২০২৫ খ্রিঃ রবিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন অন্তে উপস্থিত অফিসার ও ফোর্সদের শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানান। পুলিশের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ পরিদর্শকবৃন্দসহ জোন ও সাবজোনের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান সরকার, আরআই। মাস্টার প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার যানবাহন শাখার গাড়িগুলো পরিদর্শন করেন ও যানবাহন গুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য ড্রাইভারদের নির্দেশ প্রদান করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST