ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ই জুন ইলিশ আহরন বন্ধ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ই জুন ইলিশ আহরন বন্ধ

অভিযোগ বার্তা ডেস্কঃ

আগামী ১৫ এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন পর্যন্ত বাংলাদেশের নদী ও সাগরের সব জায়গায় ইলিশ ধরা বন্ধ থাকবে।এছাড়া এসময় ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রি কার্যক্রমও নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তিনি আরও জানান, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রয় হবে।ঢাকার ২৫টি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রয় করা হবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার আটক

জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী শোকজ

১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের দোকানপাট,শপিং মল বন্ধ থাকবে

শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঠাকুরগাঁওয়ে- তারেক রহমান

দৌলতপুর জিয়নপুরে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারী

১০

আমি নির্বাচিত হলে স্বাস্থ্য সেবা চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিবো –এস এম জাহাঙ্গীর

১১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি প্রার্থীর প্রচারণা করায় স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ

১২

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৩

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

১৫

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

১৭

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

১৮

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

২০

Design & Developed by BD IT HOST