ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬৩, অনাহারে মৃত্যু ৮ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৪ অগাস্ট ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬৩, অনাহারে মৃত্যু ৮

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে অন্তত ৬৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে অন্তত ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। একই সঙ্গে অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

রোববার (২৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার গাজাজুড়ে একদিনেই অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করেছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাতের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে।

আল জাজিরা অ্যারাবিকের হাতে আসা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবরার পাশেই অবরুদ্ধ জায়তুন পাড়া, যেখানে গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বারবার হামলা চালাচ্ছে। গাজার আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে, সাবরায় সর্বশেষ বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে।

এর আগে শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাবুতে গোলাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন বলে চিকিৎসা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

দিনজুড়ে মানবিক সহায়তা নিতে গিয়ে আরও অন্তত ২২ জন নিহত হন। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণ-পূর্বে একটি বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন প্রাণ হারান। এছাড়া নেটজারিম করিডরের কাছে সাহায্য নিতে গিয়ে আরেকজন বেসামরিক নাগরিক নিহত হন।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মৃতদের মধ্যে ১১৪ জন শিশু। তিনি সতর্ক করে বলেন, ‘ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষকে কাবু করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে, আর প্রতিদিন তাবু ও হাসপাতালগুলোকে নতুন ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।’

এর আগে শুক্রবার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে এই প্রথম এমন ঘোষণা এলো। জাতিসংঘ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে ভয়াবহ খাদ্যসংকটে ভুগছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার আটক

জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী শোকজ

১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের দোকানপাট,শপিং মল বন্ধ থাকবে

শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঠাকুরগাঁওয়ে- তারেক রহমান

দৌলতপুর জিয়নপুরে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারী

১০

আমি নির্বাচিত হলে স্বাস্থ্য সেবা চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিবো –এস এম জাহাঙ্গীর

১১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি প্রার্থীর প্রচারণা করায় স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ

১২

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৩

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

১৫

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

১৭

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

১৮

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

২০

Design & Developed by BD IT HOST