ঈদের নামাজ ও প্রীতি ভোজের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের ঈদ - উল - ফিতর ২০২৩ উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২২ এপ্রিল ২০২৩, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের নামাজ ও প্রীতি ভোজের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের ঈদ – উল – ফিতর ২০২৩ উদযাপন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

শনিবার (২২ এপ্রিল, ২০২৩) দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলিম বিশ্বে অনাবিল খুশী ও আনন্দ নিয়ে আসে। ঈদ – উল – ফিতর উদযাপনের দিনে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে ঈদ – উল – ফিতর ২০২৩ এর শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। কুষ্টিয়া জেলা পুলিশ মাহে রমজানের দিনগুলোতে অবিরতভাবে মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে গেছে। পবিত্র ঈদ উল ফিতরের দিন কুষ্টিয়া জেলার সকল ঈদ জামাতের নিরাপত্তা প্রদান করে। এ ছাড়াও কুষ্টিয়া জেলার পুলিশ সদস্যগণ পুলিশ লাইন্স, কুষ্টিয়া মডেল থানা, কুমারখালী থানা, খোকসা থানা, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, মিরপুর থানা, ভেড়ামারা থানা, দৌলতপুর থানা সহ কুষ্টিয়া জেলার সকল ফাঁড়ি, পুলিশ ক্যাম্প, তদন্ত কেন্দ্র তথা সকল পুলিশ ইউনিটে পৃথক ভাবে নিজেদের ঈদের নামাজ সম্পন্ন করেন এবং পুলিশ বাহিনীর ঐতিহ্যগত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফোর্সের জন্য উন্নত মানের বড় খানা “প্রীতিভোজ” এর মাধ্যমে ঈদ -উল- ফিতর – ২০২৩ উদযাপন করা হয়। পুলিশ লাইন্স এসএএফ মেসে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি ও জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বড় খানা “প্রীতিভোজ” অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পুলিশ সুপার এ সময় কুষ্টিয়া জেলা পুলিশ সদদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইজপি মহোদয়ের ঈদ শুভেচছা পৌঁছে দেন। এ ছাড়াও কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রীতি ভোজে অংশ গ্রহণ করেন।

ইসলাম ধর্মাবলম্বীদের দুটি বড় ধর্মীয় ‍উৎসবের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর একটি। রমযান মাসে পুরো মাস ব্যাপী সিয়াম পালন শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা; অতঃপর মুসল্লীগণ কোন উম্মুক্ত স্থানে স্থায়ী/অস্থায়ী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করে থাকে। পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদের জামাতে নামাজ আদায় করেন কুষ্টিয়া জেলা পুলিশের এসপি মোঃ খাইরুল আলমসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার – ফোর্স এবং স্থানীয় জন সাধারণ। ঈদের নামাজের পর মুসল্লিগণ সমবেতভাবে মোনাজাত করে মহান আল্লাহর নিকট সকল মুসলিম উম্মার মু্ক্তিলাভের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নামাজের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত মুসল্লিগণ একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের বিশেষ শুভেচ্ছাসূচক “ঈদ মুবারাক” সম্ভাষণ ব্যক্ত করেন। অত:পর দুপুর ২ টায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পুলিশ সুপারের পক্ষ হতে জেলা পুলিশের সকল সদস্যদের জন্য দুপুরে অভিন্ন উন্নত মানের খাবার ফোর্সের বড় খানা “প্রীতিভোজ” অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এ সময় প্রীতি ভোজে আরো উপস্থিত ছিলেন ড. এস এম ফরহাদ হোসেন, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, মোঃ শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, মো: ফয়সাল হোসেন, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, মো: শাহাদাত হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, মো: হাফিজুর রহমান, আরওআই, রির্জাভ অফিস, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১১

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১২

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৩

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৪

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৫

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৮

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

২০

Design & Developed by BD IT HOST