News Editor
২৯ মার্চ ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার আপা বলায় চটলেন চিকিৎসক।

নিউজ ডেস্ক :এবার মানিকগঞ্জের সিংগাইরে ‘আপা’ বলায় সাংবাদিকদের ওপর চটেছেন এক চিকিৎসক। বললেন ‘আপা’ নয় তাকে ‘ম্যাডাম’ বলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের রেগে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালে ওই চিকিৎসকের ইন্টারভিউ করছিলেন স্থানীয় সাংবাদিকরা। এক সাংবাদিক ওই চিকিৎসককে প্রশ্ন করেন, আপা আপনার নাম কী? এ সময় নিরুপমা পাল তার নাম এটা জানিয়ে ওই চিকিৎসক রেগে গিয়ে বলেন, ‘আপনি আমাকে আপা বলছেন কেন।’ এ সময় পাশ থেকে আরেকজন জানতে চান তাহলে আপনাকে কী বলতে হবে ‘ম্যাডাম’। তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন ‘হ্যা অবশ্যই’। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন কেন আপনাকে ‘ম্যাডাম’ বলতে হবে। এ সময় ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, আচ্ছা উনি কেন আমাকে হেরাজ করতেছে বলেন। তখন অন্য একজনকে বলতে শোনা যায় আপনিইতো প্রথমে শুরু করলেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিরুপমা পাল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। সম্প্রতি সিঙ্গাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় কয়েকজন সাংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিপ্লব শান্ত নামে এক সংবাদকর্মী ফেসবুকে ভিডিওটি আপলোড করেন। যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বক্তব্য জানতে চিকিৎসক নিরুপমা পালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি তার স্বামী ডা. পার্থ রিসিভ করেন। তিনি জানান, ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না। মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী জানান, চিকিৎসকের রেগে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তবে এটি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। পরে বিষয়টি মীমাংসা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১২

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৩

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৪

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৫

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৬

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৭

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৮

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৯

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST