News Editor
২৩ মে ২০২৩, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জুয়ায় ব্যবহৃত ৬৩টি ক্যারামবোর্ড’সহ ৫ জুয়ারী আটক

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা জুড়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর উচ্ছেদে কঠোর অবস্থানে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেয়েছে। কুষ্টিয়া সদর থানা, কুমারখালী থানা, খোকসা থানা, দৌলতপুর থানা, ভেড়ামারা থানা ও ইবি থানা’সহ বিভিন্ন স্পট থেকে জুয়ায় ব্যবহৃত ক্যারামবোর্ড জব্দ করতে শুরু করেছে পুলিশ। (২৩ মে-২৩) মঙ্গলবার কুমারখালী থেকে ৩৫ টি কুষ্টিয়া সদর থেকে ১৩ টি, ও ডিবি পুলিশ ১৫ টি জুয়ায় ব্যবহৃত ক্যারামবোর্ড জব্দ করেছে । সাথে ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। জুয়ায় ব্যবহৃত ১০৯৫ টাকা জব্দ করেছে পুলিশ। সাথে তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। আইপিএল খেলায় বিট ধরা ওনলাইন জুয়া খেলা ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে তৎপর রয়েছে কুষ্টিয়া পুলিশ। সেই সাথে সন্ধ্যার পরে চায়ের দোকানে অযথা সময় নষ্ট ও আড্ডা বন্ধের নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার। সারাদিন কাজ করে বাইরে ঘোরাঘুরি না করে পরিবারের সাথে সময় দেওয়ার আহবান জানান তিনি। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কুষ্টিয়ায় ইদানিং জুয়ার তৎপরতা বেড়েছে যার ফলে পরিবারে অশান্তি, সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তাই কুষ্টিয়াবাসীকে বলব কোথাও কোনো রকম জুয়া ও অসামাজিক কার্যক্রম চোখে পড়লে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের জন্য কাজ করবে। কুষ্টিয়া জেলা জুড়ে আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের একটি সঠিক তথ্যে সমাজে আনতে পারে শান্তি। কমে যেতে পারে বিশৃঙ্খলা। তাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের এই অভিযানকে কুষ্টিয়ার সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। কুষ্টিয়ার সচেতন মহলের সাথে কথা হলে তারা বলেন পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি একটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কুষ্টিয়ায় এই জুয়ার কারণে অনেক পরিবার আজ নিঃস্ব হয়ে গিয়েছে। সন্ধ্যা হলেই বিভিন্ন স্পটে জুয়া শুরু হতো সেটা এখন বন্ধ হয়ে যাবে। সমাজে শান্তি ও পরিবারে অশান্তিও কমে যাবে। এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST