কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে সাজ সাজ রব - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৮ মে ২০২৩, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে সাজ সাজ রব

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

আজ সোমবার ২৫ বৈশাখ (৮মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। তাইতো কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে এখন সাজ সাজ রব। থাকছে ৩দিন ব্যাপী নানা আয়োজন। কবিগুরুর জন্মোৎসব উপলক্ষ্যে কুঠিবাড়ির আঙিনার পাশে বসছে গ্রামীণ মেলাও। তবে কবি ভক্ত ও দর্শনার্থীদের দাবী কবির স্মৃতিধন্য শিলাইদহের কুঠিবাড়িতে দিবসটি প্রতিবছরই জাতীয়ভাবে উদযাপন করা হোক।
কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহ কুঠিবাড়ি।পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিল পরিবেশ থাকার কারনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন তাঁর স্মৃতিধন্য কুমারখালীর শিলাইদহের এই কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। তাইতো রবীন্দ্র সাহিত্যে শিলাইদহের গুরুত্ব অপরিসীম। যার কারণে শুধু জন্মোৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে নয় সবসময়ই কবির স্মৃতি হাতড়াতে দেশ বিদেশের নানা প্রাপ্ত থেকে ছুটে আসেন কবি ভক্ত ও দর্শনার্থীরা।
কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে বছর জুড়ে দর্শনার্থীদের ভীড় লেগে থাকলেও ২৫ বৈশাখ আসলেই কুঠিবাড়িত পা ফেলার জায়গা থাকেনা। কবি, সাহিত্যিক ও কবি ভক্তদের বিচরণে পরিপূর্ণতা পাই কবির জন্মোৎসব। তবে অতৃপ্তি ও আকাঙ্খা থেকেই যায়, যখন কবির স্মৃতিধন্য কুঠিবাড়িতে জন্মোৎসবের আয়োজন জাতীয়ভাবে না হওয়ায়।
সংস্কৃতি মন্ত্রনালয়ের সহায়তায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কুঠিবাড়ির কাস্টোডিয়ান মো. আল আমিন ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
বাঙ্গালী জাতিকে বিশ্বদরবারে নতুন করে যিনি পরিচয় করিয়েছেন তিনিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বিস্তৃত জ্ঞান ভান্ডার নতুন প্রজন্মসহ সবার মাঝে বিস্তারলাভ করুন এমন প্রত্যাশা হোক কবি জন্মদিনে।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (৮, ৯ ও ১০ মে) কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে ৩দিনের অনুষ্ঠান। কুঠিবাড়ি চত্বরে মুক্তমঞ্চের অনুষ্ঠানে থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা,

গান, কবিতা আবৃত্তি, নাচ ও নাটক।
সোমবার সকাল ১০টায় ৩দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। উদ্বোধন পর্বে থাকবে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST