admin
২৮ ডিসেম্বর ২০২২, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় দুই বাংলার কবি-সাহিত্যিকের আড্ডা

  কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বের এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের হল রুমে সাহিত্য আড্ডা শুরু হয়। সাহিত্য আড্ডা, আলোচনা, কবিতা আবৃত্তি চলেছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত। সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব লালিম হক। ‘আশা যাওয়ার মিলন তীর্থে ত্রয়ী’ শিরোনামে কবি, সাংস্কৃতিক সংগঠক ও নবরুপে জাগো সাহিত্য আসরের সভাপতি সৈয়দা হাবিবা’র সভাপতিত্বে সাহিত্য আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি, সাংস্কৃতিক সংগঠক ও নবরুপে জাগো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক কনক চৌধুরীর সঞ্চালনায় সাহিত্য আড্ডাটি আয়োজন করেছিল নবরুপে জাগো সাহিত্য আসর। ভারত থেকে আগত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন-কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, কবি পুলক রায় (ভারত) ও কবি বিজন চন্দ (ভারত)। সাহিত্য আড্ডা অনুষ্ঠানে তাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাহিত্য আড্ডায় শুধু সাহিত্য নয়, দুই বাংলার শিল্প-সংস্কৃতির সহ নানা দিকও আলোচনায় উঠে আসে। এপার বাংলার কবি, নাট্যকর্মী, শিল্পী, সাংবাদিক ও সাহিত্যকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন ওপার বাংলার অতিথিরা। বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ তুলে ধরেন তারা। বর্তমান প্রজন্মের কবি ও সাহিত্যক তাদের দক্ষতার মাধ্যমে সাহিত্য দ্যুতি ছড়াবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠকরা। বক্তারা আরও বলেন, সংস্কৃতি, ভাব ও মতবিনিময়ের মাধ্যমে যে সম্পর্ক গড়ে ওঠে, এর সঙ্গে কিছুর তুলনা চলে না। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ের বিকল্প নেই। এ সময় মরমি সাধক ফকির লালন শাহ, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, সাংবাদিক কাঙাল হরিনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন নিয়েও আলোচনা করেন তারা। সাহিত্য আড্ডায় কবিতা ও কথামালায় ফুটে ওঠে ভারত–বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য। এমন চমৎকার আয়োজনের জন্য ভারত থেকে আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানান। একই সাথে এই আয়োজন সফল করার জন্য সম্মানিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন-কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের প্রফেসর অজয় মৈত্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক রেজাউল করিম, কুমারখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক স্বপন, কবি ও নজরুলগীতি শিল্পী এডভোকেট শুভ্রত চক্রবর্তী, কবি হাসান টুটুল, কবি ও ছোট গল্পকার মোহিত চন্দ গোবিন্দ, সম্মিলিত নাগরিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কারশেদ আলম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব খলিলুর রহমান মজু, কবি হামিদুল ইসলাম, কবি কামাল হোসেন, কবি ও সাংবাদিক হারুন আর রশিদ, রনি আহমেদ, আব্দুল কাদের, কবি ও সাংবাদিক কোহিনূর ইসলাম প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST