খ্রিষ্টান পল্লীতে বড়দিনের উৎসব আমেজ আনন্দ উল্লাস - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৪ ডিসেম্বর ২০২২, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খ্রিষ্টান পল্লীতে বড়দিনের উৎসব আমেজ আনন্দ উল্লাস

 

দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দোয়ারাবাজারের ৫ টি উপাশনালয়ে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব‘বড়দিন’পালন করা হচ্ছে।বড়দিনের উৎসব উদযাপন করতে দোয়ারাবাজার উপজেলার ৪টি গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের মাঝে চলছে এখন উৎসবের আমেজ। গীর্জা,বাড়িতে আলোকসজ্জা,গোশালা তৈরী, খ্রিষ্টমার্স ট্রি সাজিয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন । স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থাকা এ অঞ্চলের কর্মজীবীরা বাড়িতে ছুটে এসেছেন।অতিথিদের আগমনও ঘটেছে তাদের গ্রামে।

তথ্য মতে জানাগেছে, দুই হাজার বছর আগে বর্তমানের ফিলিস্তিনের বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট।সেই থেকে প্রতিবছর ২৫ ডিসেম্বর সারাবিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা উৎসবের মধ্যদিয়ে পালন করেন যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন। যিনি মানুষকে দেখিয়েছিলেন মুক্তি ও কল্যাণের পথ।

সেই যিশু খ্রিষ্টের জন্মতিথি ‘বড়দিন’ উদযাপনের জন্য দোয়ারাবাজারের ৪ টি গ্রামের খ্রিষ্টান পল্লীতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গীর্জা-উপাসনলয় গুলো সাজানো হয়েছে নানা রংগের সাজে। এছাড়া বাড়িঘরে আলোকসজ্জা,গোশালা তৈরী, খ্রিষ্টমার্স ট্রি সাজিয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। আল্পনার রঙে গীর্জা ও তাদের বাড়ির আঙিনাও সেজেছে নতুন সাজে।

বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করাতে গৃহিনীরা বাড়িঘর আলোকসজ্জার পাশাপাশি পিঠাপুলির ও আয়োজন করেছেন। তৈরি করছেন বলেন বিভিন্ন প্রকার মিস্টি ও মিস্টি জাতের খাবার। ঝুঁমগাও এলাকার এক গৃহিনী বাসন্তি সাংমা জানান, বড়দিনের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন স্থান থেকে আমাদের আত্মীয়-স্বজনরা বাড়িতে এসেছেন। আমরা অতিথিদের জন্য পিঠাপুলি, পায়েশসহ বিভিন্ন খাবার তৈরী করেছি।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রত্যুষ কুমার সাংমা জানান,বড়দিন উপলক্ষে তাদের প্রত্যেকের ঘরে -ঘরে আনন্দ বিরাজ করছে। তাদের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে নগর কীর্ত্তন,বড়দিনের উপাশনা,কেক কাটা,পিঠা পর্ব, প্রীতিভোজ,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। তারা আশাবাদী প্রশাসন সহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারও বড়দিনের উৎসব পালন করতে পারবেন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা জানান,বড়দিন শান্তিপূর্ণ পরিবেশে পালনের সকল ব্যবস্থা নেয়া হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানের ৫ টি গীর্জায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST