গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, রাজশাহী:

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী আইটি প্রশিক্ষণ কর্মসূচির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার অসীম কুমার, উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল নার্সিং কলেজ ও গ্লোবাল আইটি, রাজশাহীর চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম, সহকারী পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), রাজশাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন কামরুন নাহার ডায়না, প্রকল্প পরিচালক, গ্লোবাল আইটি ও পরিচালক, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী; ডা: কাওসারুন্নাহার, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ এবং রজব আলী খন্দকার, এমডি, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, প্রশিক্ষক ও শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আর প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ ইকবাল কাদির- জিডিএফ,মোঃ আলি ইমরান জিডিএফ,মোঃ আবু সাইদ ডাব্লিউডি,মোঃ আসিফ আহামেদ জিডি ও সাবরিনা আক্তার শান্তা জিডি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, গ্লোবাল আইটির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দক্ষ জনশক্তি তৈরি হবে। যা দেশ ও দেশের বাইরে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এছাড়াও বিশেষ অতিথি মো: আরিফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং দক্ষতা অর্জনের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। তিনি বলেন, গ্রাফিক ডিজাইন,ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল কনটেন্ট মনিটাইজেশন -এর মতো কোর্সগুলো বর্তমানে চাকরি ও ফ্রিল্যান্সিং মার্কেটে অত্যন্ত চাহিদাসম্পন্ন।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা শুধু দক্ষতাই অর্জন করবে না, বরং আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারবে। বেকারত্ব দূরীকরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় মো: আরিফুল ইসলাম আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল আইটি, রাজশাহী এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলীকে ধন্যবাদ জানান।

একইসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ সহকারে দক্ষতা অর্জনের আহ্বান জানান।অনুষ্ঠান শেষে আয়োজকরা প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST