জাজিরায় ভ্যানের জন্য হত্যা করা হলো কিশোর চালককে - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাজিরায় ভ্যানের জন্য হত্যা করা হলো কিশোর চালককে

সানজিদ মাহমুদ সুজন, জেলা প্রতিনিধি শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় সামান্য একটি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হলো প্রান্ত(১৪) নামক এক কিশোর বয়সী ভ্যান চালককে। নিহত প্রান্ত জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আতিকুর রহমানের ছেলে। নিহত প্রান্তের পরিবার সূত্রে জানা যায়, গত (১২-ফেব্রুয়ারি) রবিবার বাড়ি থেকে ভ্যান নিয়ে কাজীরহাটের উদ্দেশ্যে বের হয় প্রান্ত। তারপর থেকেই নিখোঁজ ছিলো ছেলেটি। এই বিষয়ে পরদিন (১৩-ফেব্রুয়ারি) জাজিরা থানায় ৫৯৩ নম্বরের একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের স্বজনরা। জাজিরা থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে নুরুল ইসলাম নুরু(৩৫) নামের একজনকে আটক করে তার স্বীকারোক্তির মাধ্যমে (১৭-ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় সেনেরচর আফাজ উদ্দিন বেপারী কান্দির একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে মো: নুরুল হক(৩৬), এমদাদুল(২৭) এবং মো: ইদ্রিস(৫৫) নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। নিহত প্রান্ত’র মামা এসকান্দার আলী জানান, আমার ভাগিনা প্রান্ত’র বাবা মারা যাওয়ায় পড়াশোনা করতে পারেনি বরং ভ্যান চালিয়ে সংসার চালাতো। গত (১২-ফেব্রুয়ারি) স্বাভাবিকভাবেই ভ্যান নিয়ে কাজীরহাটে যাওয়ার পর থেকেই তাকে আর খুঁজে পাইনি আমরা। অবশেষে ওর লাশ পেলাম, সামান্য ভ্যানের জন্য আমার ভাগিনাকে মেরে ফেললো ওরা। ৫৯৩ নম্বর সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা জাজিরা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: শহীদুল ইসলাম জানান, গত (১৩-ফেব্রুয়ারি) জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দির মৃত আতিকুর রহমানের ছেলে প্রান্ত(১৪) নিখোঁজ সংক্রান্ত একটি জিডি হলে তা তদন্ত করতে গিয়ে আসামিদের সন্দেহ হলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে লাশটি উদ্ধার করি। জাজিরা থানার পুলিশ-পরিদর্শক মো: সুজন হক জানান, আমরা ৫৯৩ নম্বর জিডির অনুসন্ধান করতে গিয়ে নুরুল হক নুরু নামে একজনের সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেফতার করি এবং তার তথ্যমতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অন্যান্য কয়েকজন আসামিকে গ্রেফতার করি। এছাড়া তাদের তথ্যমতে নিখোঁজ প্রান্ত’র অর্ধ গলিত লাশ এবং তার ভ্যানটি উদ্ধার করি। লাশটি পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা ৫৯৩ নম্বরের সাধারণ ডায়েরির তদন্ত করতে গিয়ে প্রথমে নুরুল ইসলাম নুরু নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে প্রান্তকে ভ্যান নেয়ার জন্য হত্যার কথা স্বীকার করে। পরে তার দেখানো স্থানে গিয়ে আমরা লাশটি উদ্ধার করি। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST