“জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের বিচার হবেই” : আবু বকর সিদ্দিক - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিজস্ব প্রতিবেদক
৫ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের বিচার হবেই” : আবু বকর সিদ্দিক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৫ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, “২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে খুনি হাসিনার নির্দেশে ছাত্র-জনতার ওপর মরণাস্ত্র ব্যবহার করে হাজারো নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় ফিরলে এ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার করা হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও তাঁর প্রেতাত্মারা—আওয়ামী লীগের কিছু দোসর—এখনও দেশের মাটিতে লুকিয়ে থেকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি—এইসব ষড়যন্ত্রকারী দোসরদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করুন।”

মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু বকর সিদ্দিক বলেন, “দেশের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের মাথা নষ্ট হয়েছিল। এখন দেখা যাচ্ছে, অনেকেরই মাথা খারাপ। অতীতে যেমন কোনো অপশক্তি বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।”

তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিত পরিবারগুলোকে যথাযথ মূল্যায়ন করা হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের খাদ্য, বস্ত্র ও কর্মসংস্থানের দায়িত্ব গ্রহণ করা হবে।”

সমাবেশ শেষে পুঠিয়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়, যা উপজেলা সদর প্রদক্ষিণ করে।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত, কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ওয়াসিম আলী, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, যুবদল নেতা মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST