জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করেছে জেলা প্রশাসন। - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৮ জুলাই ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করেছে জেলা প্রশাসন।

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যারাথনটি শুরু হয় এবং মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। ছয় কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেন। প্যারাথনের সার্বিক সহযোগিতা করেন জেলা পরিষদ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে জাতীয় আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং শারীরিক সচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল বিতরণ করা হয়।

অনুষ্ঠিত ম্যারাথনে ৩৮ জন পুরুষ এবং ২ জন নারী অংশগ্রহণ করেন। সাড়ে ছয় কিলোমিটার ম্যারাথনে (পুরুষ) চ্যাম্পিয়ন হয়েছেন পলাশ শেখ, দ্বিতীয় স্থান অর্জন করেন শ্রীকৃষ্ণ হালদার, তৃতীয় আশিকুর রহমান, চতুর্থ আমির হামজা এবং পঞ্চম স্থান অর্জন করেন মো. আরজু, নারী চ্যাম্পিয়ন হয়েছে লিজা আক্তার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, যুব উন্নয়নের উপ-পরিচালক অলকা রায় প্রভা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ‌ সরকার মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই জাতীয় আয়োজন শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং তরুণ সমাজকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলে। গণঅভ্যুত্থান দিবস আমাদের গণতান্ত্রিক চেতনার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই তরুণ প্রজন্মকে এ সম্পর্কে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST