
জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় দাঙ্গার প্রস্তুতিকালে সেনাবাহিনীর অভিযানে ৪ জনকে আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু সংখ্যক দেশীয় অস্ত্র।
বুধবার (২ অক্টোবর) রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাদের অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন- জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কিসলু শেখের ছেলে মো.সুমন শেখ (২২), সাঈদ শেখের ছেলে মো.নাহিদ শেখ (১৯) ও ওয়ালিদ শেখ (২৭) এবং বুলু শেখের ছেলে জাকারিয়া শেখ (৩৫)
এসময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে বিবাদমান দুই পক্ষের দাঙ্গা প্রস্তুতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান কালে সেখান থেকে চারজনকে আটক করা হয়। এসময় বাড়িঘরে তল্লাশি চালিয়ে ১০টি রামদা ৮টি বল্লম, ছুরি চাইজ কুড়াল ও একটি আগ্নেয়াঅস্ত্রের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
আটককৃত ব্যক্তিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST