নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে দিনের আলোয় ছিনতাই: নারী প্রভাষকের ব্যাগ ছিনিয়ে নিল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দিনে-দুপুরে এক নারী প্রভাষক ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী প্রভাষক সাবরিনা, তিনি দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের প্রভাষক। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে তিনি সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। একই প্রতিষ্ঠানের প্রভাষক নাজমুল হোসাইন বলেন, “প্রতিদিনের মতো আজ সকালেও সাবরিনা ম্যাডাম সিএনজিতে করে কলেজে আসছিলেন। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছানো মাত্রই হঠাৎ দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে মোবাইল, টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনা এত দ্রুত ঘটেছে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।” প্রভাষক সাবরিনা জানান, ছিনতাইকৃত ব্যাগে তার ব্যক্তিগত স্মার্টফোন, নগদ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত কাগজপত্র ছিল। তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দূরুল হোদা বলেন, ঘটনার বিষয়ে আমি এখনো অবগত না। তবে ভুক্তভোগী প্রভাষকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST