দোয়ারাবাজারে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৪ মে ২০২৩, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি:

দোয়ারাবাজারে সীমান্ত এলাকায় চেলা নদীর তীরে এক মুক্তিযোদ্ধা পরিবারের রেকর্ডীয় ভূমির কবরস্থান ও বসতভিটে থেকে জোরপূর্বক বালি উত্তোলন এবং বাধা দেওয়ায় মারপিটের অভিযোগ উঠেছে। নিরাপত্তা ও প্রতিকার চেয়ে বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র (মারপিটে জখমী) আরজ আলী।
লিখিত বক্তব্যে আরজ আলী বলেন, দীর্ঘদিন ধরে একই ইউপির দৌলতপুর গ্রামের মৃত শাহাদ উল্লাহর পুত্র আব্দুল মালিক, আব্দুস শহীদ, আব্দুল হেকিম, মৃত রহিম উল্লাহর পুত্র আব্দুল মজিদ, শফিক মিয়া, মৃত শমসের আলীর পুত্র আব্দুল হামিদ, মন্তাজ নগর গ্রামের মৃত আকবর আলীর পুত্র উমর আলীসহ সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে চেলা নদীর তীরবর্তী কবরস্থান ও বসতভিটে থেকে বালি উত্তোলন করায় মুক্তিযোদ্ধা সোনাফর আলীর কবরস্থান এবং ভিটেমাটি নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে সংঘবদ্ধ চক্র একত্রিত হয়ে বালি উত্তোলন করার সময় বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর চড়াও হয়ে হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা নিরীহ মানুষ। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। আমরা এর প্রতিকার চাই। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST