News Editor
৪ মে ২০২৩, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পেট্রল ঢেলে আগুন দেবার ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ঘরবাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বাবার পর মারা গেল তাঁর ছেলে ফারুক মন্ডল (২৫)। চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ৬ জনের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান নিহত দিনু মন্ডলের ছেলে ফারুক মন্ডল। এর আগে গত রবিবার (৩০ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আক্তার মন্ডল (৪০) এবং একইদিন রাতে দিনু মন্ডলের (৬৫) মারা যান। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান ফারুক মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, চিলমারীর ঘটনায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। এ নিয়ে ঐ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো। ওসি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও তিনি জানিয়েছেন। তবে, স্থানীয়রা জানান, রাতের আধারে কে বা কারা মুখে কাপড় বেধে এসে বাড়িঘর থেকে গরু-ছাগল খুলে নিয়ে যাচ্ছে। যার ফলে তারা চরম উৎকন্ঠার মধ্যে রয়েছেন। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বেলা ৩ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় একটি রাস্তার জমিসংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে স্থানীয় মন্ডল গ্রুপের লোকজনের ওপর হামলা ও বসতঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এ সময় ৬ জন দগ্ধ সহ ১৬ জন আহত হয়। দগ্ধ ৬ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল ২ জন মারা যায়। গত ২৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে মোজাম মন্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ উল্লেখ সহ শতাধিক ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে ১৪ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব ও থানা পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST