নতুন ছাত্রসংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্যবিরোধীদের একাংশ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ছাত্রসংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্যবিরোধীদের একাংশ

অভিযোগ বার্তা ডেস্কঃ

নতুন ছাত্রসংগঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। তারা জানিয়েছেন, দুই দিনের জনমত জরিপ করে সংগঠনের বিস্তারিত ঘোষণা করা হবে।তারা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে দুই দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে নতুন ছাত্রসংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসিব আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আবু বাকের মজুমদার বলেছেন, ‘আমাদের কাঙ্ক্ষিত সংগঠনের নাম ও আত্মপ্রকাশের তারিখ সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। দুই দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই সংগঠন কোনো লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি করবে না। এর স্লোগান হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।এই ঘোষণার পরে আলোচনার ঝড় ওঠে অনলাইন ও অফলাইনে। কৌতূহলীদের মনে প্রশ্ন, তবে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গেলো? সংবাদ সম্মেলনের পরেই যোগাযোগ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমার সঙ্গে। তিনি বলেন, ‘এতে কোনো দ্বন্দ্ব নেই। সবার সম্মতিতেই করা হয়েছে।’ উমামা ফাতেমা বলেন, ‘সেখানে আমাদের আহ্বায়ক কমিটির কোনো সদস্য ছিলেন না, সেটা ঠিক। তবে এখানে এ ধরনের কোনো দ্বন্দ্ব নাই। যেহেতু রাজনৈতিক দল গঠনের আগে ছাত্র সংগঠন গঠনের কথা বলা হয়েছে, তাই সবার সম্মতিতেই এটি হয়েছে।’

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন ছাত্ররাজনীতি দরকার। এজন্য নতুন ধারার লেজুড়বৃত্তিহীন ছাত্ররাজনীতিকে আমরা স্বাগত জানাই। যারা নতুন ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত হবে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেসার গ্রুপ হিসেবে বিদ্যমান থাকবে। জুলাই এর স্পিরিটকে ধারণ করে এই সংগঠন দেশ গড়ার কাজ অব্যাহত রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

ওসমান হাদি’র হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়,বিজিবি

ময়মনসিংহের ভ্যাট দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিইজ ফারাহ শাম্মী

মেলান্দহে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

শহীদ মুক্তিযুদ্ধাারা জাতির শ্রেষ্ঠ সন্তান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

র‌্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চক্র আটক -৬

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

চিএ নায়িকা পলি এবার নির্বাচন করছেন

১০

বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১১

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

১৩

তরী বাংলাদেশ এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা

১৪

ওসমান হাদি ও এরশাদ উল্লাহ’র উপর গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

১৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদয়ালয়ের শত বর্ষ উদযাপিত

১৬

৯৯৯-এ কল: ডিবি পুলিশের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

১৭

স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটনে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার কর্তৃক কর্মকর্তারা পুরস্কৃত

১৮

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন – মির্জা ফখরুল

১৯

পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন – হাদিকে কে গুলি করছে

২০

Design & Developed by BD IT HOST