প্রথমবার প্রকাশ্যে মদ পানকে অনুমোদন দিলো সৌদি আরব - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৩০ মে ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার প্রকাশ্যে মদ পানকে অনুমোদন দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরব প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে প্রকাশ্যে মদ (অ্যালকোহল) পানের অনুমোদন দিয়েছে। তবে মদ্যপান ইসলাম ধর্মে স্পষ্টভাবে নিষিদ্ধ। এই সিদ্ধান্তের আওতায়, ২০২৬ সাল থেকে দেশটির ৬০০টি পর্যটন স্থানে অমুসলিম বিদেশিদের জন্য সীমিত পরিসরে মদ পরিবেশন করা যাবে। এর মধ্যে রয়েছে পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং দেশটির আলোচিত মেগা-প্রকল্প নিয়োম, রেড সি প্রজেক্ট ও সিন্দালাহ আইল্যান্ড।

কেবল অমুসলিম বিদেশি পর্যটকদের জন্য অনুমোদনযোগ্য ওয়াইন, বিয়ার ও সাইডার অনুমোদিত (সর্বোচ্চ অ্যালকোহলের মাত্রা ২০ শতাংশ) স্পিরিটসসহ উচ্চ মাত্রার মদ কেবল নির্ধারিত স্থানে খাওয়া যাবে। তবে বাইরে নেওয়া যাবে না। সেই সঙ্গে দোকানে বিক্রি, ঘরে সংরক্ষণ ও বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ। লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলোতে প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে পরিচালিত হবে পরিষেবা। নিয়ম লঙ্ঘনে সেই স্থান বন্ধ করে দেওয়া বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দেশটিতে মুসলিম নাগরিক ও বাসিন্দাদের জন্য মদের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে মদের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় সৌদি আরব তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং বিশ্বব্যাপী পর্যটন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে রিয়াদের কূটনৈতিক এলাকায় প্রথমবারের মতো একটি অ্যালকোহল দোকান চালু হয় শুধু অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই পদক্ষেপ শুধু পর্যটন নয়, বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গিতেও একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এর বিরুদ্ধে দেশজুড়ে ধর্মীয় ও সামাজিক প্রতিক্রিয়াও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার আটক

জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী শোকজ

১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের দোকানপাট,শপিং মল বন্ধ থাকবে

শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঠাকুরগাঁওয়ে- তারেক রহমান

দৌলতপুর জিয়নপুরে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারী

১০

আমি নির্বাচিত হলে স্বাস্থ্য সেবা চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিবো –এস এম জাহাঙ্গীর

১১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি প্রার্থীর প্রচারণা করায় স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ

১২

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৩

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

১৫

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

১৭

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

১৮

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

২০

Design & Developed by BD IT HOST