বাংলাদেশে উন্নয়নসহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৩১ জানুয়ারী ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে উন্নয়নসহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন কর্মসূচিতে সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। অন্য দুটি দেশ হলো আলবেনিয়া ও জাম্বিয়া। গতকাল বুধবার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক সহায়তার জন্য সুইস সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল, তার চেয়ে কম অর্থ বরাদ্দ করেছে দেশটির পার্লামেন্ট। তার পরিপ্রেক্ষিতে তিন দেশে উন্নয়নসহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ডের সরকার।

পার্লামেন্টে আন্তর্জাতিক সহায়তা কাটছাঁটের সিদ্ধান্ত গত বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের পর বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১ কোটি সুইস ফ্রাঁ (১২ কোটি ১০ লাখ ডলার) কাটছাঁট করেছে। এ ছাড়া ২০২৬ থেকে ২০২৮ সাল নাগাদ আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ কাটছাঁট করা হয়েছে। এতে সুইস সরকারের দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সংস্থা মিলিয়ে গৃহীত কর্মসূচির ওপর প্রভাব পড়বে।

এ ছাড়া ২০২৫ থেকে ২০২৮ সাল নাগাদ দেশ, বিষয়ভিত্তিক কর্মসূচি ও সংস্থাসমূহে তহবিল সরবরাহের ক্ষেত্রেও বড় ধরনের কাটছাঁট করা হবে। অবশ্য মানবিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং ইউক্রেনের প্রতি সহায়তা এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

সুএঃ প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST