বিএনপি-জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে শান্তি সমাবেশ- দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ ফেব্রুয়ারী ২০২৩, ১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে শান্তি সমাবেশ-

মোঃ খোরশেদ আলম, 
ময়মনসিংহ বিভাগীয় স্টাফ রিপোর্টার।

 

বিএনপি-জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, যুগ্ম-সম্পাদক সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিক লীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা তাঁতী লীগের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন রুকু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক শফিকুল হক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়বার কর্মসূচি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বিপরিত দিকে এতিমের টাকা আত্মাসাৎ করে খালেদা জিয়া আজ কারাদণ্ডে দন্ডিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় গুলশানের বাসায় ওনি আছেন। আজকে শুনি ওনি (খালেদা জিয়া) নাকি রাজনীতি করবেন? শুধু রাজনীতি নয়, ওনি নাকি আবার নির্বাচনেও অংশ নিবেন, কিন্তু আজ সাধারণ মানুষও জানে ফৌজদারী অপরাধে তিন বছরের বেশি দণ্ডিত কেউ বাংলাদেশের প্রচলিত আইনে, নির্বাচন কমিশনের আইনে কোন প্রকার নির্বাচনে অংশগ্রহণ করার তিনি যোগ্যতা রাখেন না।

বাকী বিল্লাহ আরও বলেন, কর্মসূচির নামে বিএনপি- জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ মাঠে থাকবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবো এবং আওয়ামী লীগকে বিজয়ী করার মধ্যদিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশ থেকে পাকিস্তান জিন্দাবাদের রাজনীতি চিরতরে বিদায় করবো।

 

তিনি বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST