ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার, ছাড়াতে তদবির করেন নানক - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার, ছাড়াতে তদবির করেন নানক

কলকাতা প্রতিনিধিঃ

শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের ৬ নেতা। কিন্তু বিপদে পড়েও স্বভাব ভালো হলে না তাদের। গণধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতা ভারতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে বাকী দুজন পলাতক রয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) স্পেশাল অপারেশনে কলকাতা নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কলকাতার বিধান নগর কমিশনারেট ও মেঘলায় পুলিশের যৌথ বাহিনী।

শিলং পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৪ জনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও আরো দুইজন আসামি পলাতক রয়েছেন।

আটককৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল। পলাতক ২জন হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফসর আজিজ, অসাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।

রোববার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়। কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না। এসময় ভারতীয় আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ।

এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন। এরপর মামলার এজহারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST