News Editor
২৬ জানুয়ারী ২০২৩, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

জামাল খান জেলা প্রতিনিধিঃ ঘরে ঘরে গ্যাস চাই ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠার দাবীতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বেলা ১১ টায় শহরের কে, জাহান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মুবাশ্বির উল্যাহ চৌধূরী, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক শওকাত হোসেন, ভোলা সদর ব্যবসায়ী সমিতি’র সভাপতি এইচ এম জাকির ,সাংবাদিক মোঃ বশির আহম্মেদ, হিউম্যান রাইটস সাধারন সম্পাদক মোঃ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতি’র সভাপতি অবিনাশ নন্দি, জেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ম-সম্পাদক আবিদ আলম প্রমূখ। বক্তারা বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে এবং নর্থ – ২ কূপ থেকে আরও ৬২০ বিসিএফ ঘনফুট গ্যাস পাওয়া গেছে। পর্যাপ্ত পরিমান গ্যাস মজুদ থাকা সত্বেও ভোলায় শতাধিক ইটভাটায়, হোটেল রেস্তোরাঁ এবং গৃহস্থালি কাজে জ্বালানী হিসাবে লাকড়ি ব্যবহার করে দিনে দিনে বনের কাঠ উজার করা হচ্ছে। ঘূর্ণীঝড় ও জলোচ্ছ্বাসে বন আমাদের প্রতিরক্ষা দিচ্ছে। এভাবে জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করলে একদিন ভোলার বন এর উজার হয়ে যাবে। ধ্বংস হবে পরিবেশ প্রতিবেশ। তাই কূপ থেকে উত্তোলিত গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে দেয়ার সরকারি সিদ্ধান্তকে আমরা ভোলাবাসী স্বাগত জানিয়েছি। সরকার সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে ঘরে ঘরে গ্যাস দেওয়ার জন্য উদ্যোগ গ্রহন করে ৪০ কিলোমিটার পাইব লাইন বসিয়ে ইতিমধ্যে ২ হাজার ৩ শত ৫০ পরিবারকে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। আরও ২০ কিঃ মিঃ পাইপ লাইনে গ্যাস সরবরাহের আওতায় এনে ২শত পরিবারকে সংযোগ দেয়ার নিমিত্তে রাইজার বসিয়েছে এবং আরও ৪ হাজার পরিবারের কাছ থেকে আবেদন জমা নেয়া হলেও কিছু ব্যাক্তি ও গোষ্ঠীর ষড়যন্ত্রের কারনে ঘরে ঘরে গ্যাস দেয়ার সরকারি সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। বর্তমানে ভেলা বাসীকে গ্যাস না দিয়ে ভোলার গ্যাস অন্যত্র নেয়ার সিদ্ধান্তে আমরা মর্মাহত হয়েছি। তাছাড়া ভোলা থেকে গ্যাস নিতে হলে ভোলা – বরিশালের ব্রীজ করার দাবী পূরন করার আশ্বাসের কথা জানিয়ে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু সেটাও না করে ভোলার গ্যাস সিলিন্ডারে করে অন্যত্র নেওয়ার সিদ্ধান্তের যুদ্ধে অবস্থান নেয়ার কথা জানান বক্তারা। বক্তারা বলেন, সরকারের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগে ঘরে ঘরে গ্যাস সরবরাহ করে ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। গ্যাস সমৃদ্ধ ভোলার উন্নয়নে ভোলায় ইপিজেড গড়ে তোলা, মৎস প্রক্রিয়াজাত করন কারখানা স্থাপন, ভোলার বিভিন্ন হাসপাতাল ও কলেজ গুলোতে জরুরী ভিত্তিতে শুন্য পদ পুরন করা, মেডিকেল কলেজ, ইন্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা সহ ভোলা-বরিশাল ব্রীজ নির্মান করার দাবী জানানো হয়। মানববন্ধন শেষে শহরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করে। পরে ভোলা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST