ভোলা চরফ্যাশনে ২টি গরু রাতে জবাই করে মাংস চুরি, থানায় অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১ জুন ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা চরফ্যাশনে ২টি গরু রাতে জবাই করে মাংস চুরি, থানায় অভিযোগ

জামাল খান জেলা প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে দুই কৃষকের ২ টি গরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর চক্র।

বৃহস্পতিবার (১ জুন) সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ সূত্রে ও গরুর মালিক মো. সামছুল হক মাঝির ছেলে আবুল কালাম জানান, গত বুধবার রাত ১১ টার সময় আমি শশীভূষণ বাজার থেকে বাড়িতে এসে প্রতিদিনের মতো গরু দেখতে গোয়াল ঘরে যাই। গোয়াল ঘরে সব কিছু ঠিকঠাক থাকায় সেখান থেকে গিয়ে রাতে আমি খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরি। এরপর বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গরু নাই। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে জানতে পারি একই ওয়ার্ডের এক কিলোমিটার দূরে জনৈক বারেক হাওলাদার বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে দুইটি গরুর চামড়া ও ভুঁড়ি পরে আছে। সেখানে গিয়ে আমার গরুর চামড়া ও রশি দেখে আমার গরু চিহ্নিত করি যে এটাই আমার গরু, সেখানেই একটু পাশেই পরে থাকা আরেকটি গরুর ভুঁড়ি দেখা যায়। পরে সেটাও জানতে পারি একই ওয়ার্ডে আমার পার্শ্ববর্তী প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী কুলসুম বেগমের গরু।

এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গরুর মালিকরা।
স্থানীয়দের ধারনা চোর চক্র গভীর রাতে গরু দুইটি বাড়ি থেকে এনে এখানে জবাই করে গোস্ত নিয়ে গেছে। তবে চোর চক্র যাওয়ার সময় একটি ধারালো চুরি ও এক জোড়া জুতা রেখে গেছে।
তারা আরো জানান, ২ টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা’র মতো।

শশীভুষন থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আশা করি খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১০

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১১

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১২

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৩

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৫

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৬

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৭

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৮

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৯

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

২০

Design & Developed by BD IT HOST