
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বিশ্বখ্যাত সমাজসেবী ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ভ্যালেরী এ. টেইলর মানিকগঞ্জ সফরকালে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা প্রতিবন্ধী পুনর্বাসন, মানবসেবা এবং স্থানীয় পর্যায়ে সিআরপি’র কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিআরপি’র সিভিল ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ, রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার শোভন পারভেজ এবং সিআরপি মানিকগঞ্জের ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল ইসলাম।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) প্রানো রাম কান্তি চৌধুরী।
ভ্যালেরী টেইলরের সফরকে ঘিরে মানিকগঞ্জে জেলাজুড়ে দেখা যায় কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার আবহ — মানবতার এই কিংবদন্তি নারী আবারও স্মরণ করিয়ে দিলেন,
“সেবাই আসল মানবতা”।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST