মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক কম্পন কারাগারে - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক কম্পন কারাগারে

মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতে তোলা হলে মামলা পর্যালোচনা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মানিকগঞ্জ সদর থানা কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বলেন, ‘এর আগে ৬ নভেম্বর রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে তাঁকে (সামিউর রহমান কম্পন) গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে মারপিটে আহত অবস্থায় সামিউর রহমান কম্পনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়। সুস্থ হলে আজ বিকেলে তাঁকে আদালতে তোলা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি বলেন, ‘জেলা বিএনপির কার্যালয় পোড়ানো, ভাঙচুর ও নাশকতার দায়ে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। এই মামলায় কম্পনকে গ্রেপ্তার করা হয়।

মুরাদের মামলায় ৯১ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে মামলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST