মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বহিষ্কৃত নেতার নাম মো. সিরাজুল ইসলাম মুনজেল, তিনি ধামশ্বর ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন।
শনিবার (১২ জুলাই) দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।দলের পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সঙ্গে যেকোনো যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে, উপজেলার চর দেশগ্রাম এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা বিএনপি নেতা মুনজেল ও ওই নারীকে হাতেনাতে আটক করে। পরে সারারাত তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে গ্রামবাসী। ঘটনার ছবি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এরপর বিষয়টি গণমাধ্যমেও ব্যাপক প্রচার পায়। এরপরই তীব্র প্রতিক্রিয়া ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এই কড়া সিদ্ধান্ত নেয় মানিকগঞ্জ জেলা বিএনপি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST