মানিকগন্জ শহরে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগন্জ শহরে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ শহরে পরপর দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বৃহস্পতিবার রাতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেইটে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ এলাকা।

স্থানীয়রা জানান, আচমকা শব্দে মানুষ ছুটোছুটি শুরু করে, অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলের আলামত উদ্ধার করে।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে, বিকেল পৌনে পাঁচটার দিকে শহীদ রফিক সড়কে আইনজীবী সমিতির ২ নং ভবনের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় পাশের ফুলের দোকানের ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে চারদিকে ছুটতে থাকে।

দুই স্থানে বিস্ফোরণের পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান,“বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বিভিন্ন স্পটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।”

এখনো কেউ হতাহত না হলেও পরপর দুই বিস্ফোরণে সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
দুর্বৃত্তরা কারা—তা বের করতে চলছে তদন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST