মোল্লাহাটে পুকুরে চালকের লাশ ও সড়কে ইজিবাইক উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৭ মে ২০২৩, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে পুকুরে চালকের লাশ ও সড়কে ইজিবাইক উদ্ধার

 মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে পুকুর থেকে জিহাদ  আলী শেখ (২৫) নামে এক ইজিবাইক চালকের ভাসমান মৃতদেহ উদ্ধার ও পাশের পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার হয়েছে।

উপজেলার জয়খা এলাকা থেকে বুধবার সকাল ৯ টার দিকে এ মৃতদেহ উদ্ধার এবং এর আগে রাতে ওই পুকুর সংলগ্ন পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার করা হয়। জিহাদ আলী শেখ উপজেলার সারুলিয়া গ্রামের আবুতালেব শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক কন্যা সন্তানের জনক জিহাদ আলী শেখ প্রায় এক মাস পূর্বে ফেসবুক প্রেমের মাধ্যমে সাতক্ষীরা জেলার কুমারখালী থানার পশ্চিম গোট্টিয়া গ্রামের নওশের আলী মৃধার মেয়ে শ্যামলী খাতুন নামে অপর এক কন্যা সন্তানের জননীকে কোর্ট ম্যারিজ করে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে ফিরোজের বাড়িতে ভাড়া থাকছেন। জিহাদ আলী শেখ মাদক (গাঁজা) সেবন করতেন।

এছাড়া তিনি কোরআন ও হাদিসের সমন্বয়ে ইসলামী জীবন বিধান পরিপন্থী কেবল কোরআন এর অনুসারী দাবিতে (আহলে কোরআন) মতে চলতেন। বর্তমান স্ত্রী’র অনেক ফেসবুক বন্ধু এছাড়া আগের স্বামীর সাথে ফোনালাপ জিহাদ আলী শেখ মেনে নিতে পরতেন না। এমন বিভিন্ন সুত্র রয়েছে যা, অনুসন্ধান করা প্রয়োজন। তাৎক্ষণিক মৃত্যুরহস্য জানা যায় নাই। বর্তমান স্ত্রী শ্যামলী খাতুন বলেন, মঙ্গলবার দুপুর ১২ টায় জিহাদ তাদের ভাড়া বাসা থেকে ইজিবাইক চালাতে বের হয়ে আর ফিরে নাই। প্রায় ৬/৭ মাস আগে জিহাদের সাথে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আগের স্বামীর আমার একটি কন্যা সন্তান আছে জিহাদেরও আগের স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে। প্রায এক মাস আগে কোর্ট ম্যারিজ করে আমরা সুখের সংসার করছি। আমার স্বামী জিহাদ আমাকে বলতো তার মায়ের চেয়ে আমাকে বেশি ভালো বাসে। আমার বাচ্চার খবরাখবর জানতে আগের স্বামীর সাথে ফোনালাপ করায় ও (জিহাদ) ভীষণ কষ্ট পায়। আমি হেঁয়ালি করে ছেড়ে যাওয়ার কথা বললে সে মানতে পারতো না। ওর মৃত্যুর সঠিক কোন কারন জানিনা। থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গত মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত অবধি  উপজেলার জয়খা গ্রামে পাকা সড়কের পাশে ইজিবাইকটি দেখে নিকটস্থ গাংনী পুলিশ ক্যাম্পে জানায় স্থানীয়রা। পুলিশের পরামর্শে ইজিবাইকটি গাংনী নলডাঙ্গি এক বাড়িতে রাখা হয়। পরের দিন বুধবার সকালে জিহাদ আলী শেখকে তার আপন জনরা খুজতে বের হলে প্রথমে ইজিবাইক সনাক্ত করে। এরপর যে স্থানে ইজিবাইক পাওয়া গেছে ওই স্থানে গিয়ে সড়কের পাশের পুকুরে ভাসমান মৃতদেহ দেখতে পায়।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা‌ গ্রহণের প্রস্তুতি চলছে। এএসপি সার্কেল তুষার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১০

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১১

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১২

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৩

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রতিবাদলিপি

১৬

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৮

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৯

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

২০

Design & Developed by BD IT HOST