মোহনগঞ্জে ব্যবসায়ীর দোকানে চুরি, পেশাদার চোর গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে ব্যবসায়ীর দোকানে চুরি, পেশাদার চোর গ্রেফতার

জেলা প্রতিনিধি,নেএকোনাঃ

নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর দোকানের নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় জিহাদ আহাম্মেদ জিসান ওরফে রুপান্তর (২০) নামে এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে গত রোববার দিবাগত রাতে পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

গ্রেফতার রুপান্তর মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার মনিরুজ্জামান মুন্না ওরফে জামালের ছেলে।পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরসভা কার্যালয় সংলগ্ন মনোহারী ব্যবসায়ী মিঠু মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। পাশের একটি দোকানের শাটারের তালা ভেঙে পরে সিলিং বেয়ে মিঠুর দোকানে যায় চোর। দোকানে থাকা নগদ টাকা, সিগারেট, মোবাইল রিচার্জ কার্ড ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এদিকে দোকানে থাকা সিসিটিভি ফুটেজে চোরকে চিহ্নিত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই নান্নু মিয়া বলেন, পাশের একটি দোকানের শাটারের তালা ভেঙে পরে সিলিং বেয়ে আমাদের দোকানে চোর প্রবেশ করে। দোকানে থাকা নগদ টাকা, সিগারেট, ও মোবাইলের রিচার্জ কার্ড ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে দোকানে সিসিটিভি ক্যামেরা থাকায় ফুটেজে ওই চোরের চেহারা আমরা দেখতে পাই। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতার রুপান্তর একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে মোহনগঞ্জ ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে রূপান্তরকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST