যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৫ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর গুলি ছুড়েছে এক অস্ত্রধারী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের পর গুলির ঘটনা ঘটে।মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার সঙ্গে এক ব্যক্তি জড়িত। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন হামলাকারীও। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্যাম্পাসে অন্তত দু’বার গুলির ঘটনা ঘটেছে।পুলিশ টুইটে নিশ্চিত করেছে, দুই জায়গায় গোলাগুলি হলেও হামলার সঙ্গে জড়িত একজনই। এছাড়া অস্ত্রধারীর বিবরণও জানিয়েছিল তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ।’সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরে তাদের আর বের হতে দেয়নি পুলিশ। ক্যাম্পাস পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে তারা। ওই ব্যক্তি মুখে একটি মুখোশ পরে ছিল এবং দেখতে বেশ খাটো। ওই ব্যক্তিটি পুরুষ বলে জানা গেছে।ইউনিভার্সিটির সব ক্লাস, অ্যাথলেটিকস এবং ক্যাম্পাসসংক্রান্ত সব কাজ ৪৮ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে। এই সময়ের ভেতর কাউকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছে ক্যাম্পাস পুলিশ। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইস্ট ল্যানসিং হাই স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ গোলাগুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জেসেলিন বেনসন। তিনি বলেছেন, মিশিগানে বার বার এমন ঘটনা ঘটছে। এখন থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ‘সন্ত্রাসী’ কার্যক্রম না চালাতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST