লোহাগড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১০ জানুয়ারী ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) অপরাহ্ণে লোহাগড়া উপজেলার মদিনাপাড়া এলাকা হতে স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যদ্বয় হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন মোল্যা(৩৫) ও বাগেরহাট জেলার মোঃ রিপন শেখ(৩০)। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নড়াইল ও তার আশেপাশের এলাকায় গরীব ও অসহায় চাকরি প্রত্যাশীদের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। চক্রটির সদস্যরা নিজেদেরকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশ ক্যানভাস-স্যু ও মোটরসাইকেলে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের প্রতারণার কথা স্বীকার করেছে। তারা উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখাতো। এভাবে তারা চাকরি প্রত্যাশী গরিব, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST