শেরপুরে গুলি ও অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ৪ জন কে গ্রেফতার করেছে র‍্যাব - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৭ জানুয়ারী ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে গুলি ও অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ৪ জন কে গ্রেফতার করেছে র‍্যাব

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ

শেরপুরে গুলি ও অবৈধ আগ্নেয়াস্ত্র সহ এক নাশকতাকারি এবং অবৈধ মাদকসহ অপর ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশী ওয়ান শুটারগান, ১টি কিলিং চেইন, ৬ কেজি গাজাঁ, ১টি মিনি ট্রাক, ১৩৭ বোতল বিদেশী মদ, সিমসহ ৪ টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলকেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর ক্যাম্পের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) রাতে শেরপুর সদর থানার ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের বসতঘরের শয়ন কক্ষ থেকে বিদেশী অবৈধ আগ্নেয়াস্ত্র সহ নাশকতাকারি মোঃ কামাল হোসেন(৩২)কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট হতে ১টি বিদেশী ওয়ান শুটারগান,১ রাউন্ড গুলি,১টি কিলিং চেইন,১ টি মোবাইল ও নগদ ৪ শত টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক, নারী ও শিশু নির্যাতনের একাধিক মামলা রয়েছে। কামাল হোসেন সদর থানার গনই মমিনা কান্দার মৃত আব্দুল মালেকের ছেলে।

এক‌ই দিন মধ্যরাতে অভিনব কায়দায় গাঁজা পাঁচারকালে মোঃ নজরুল ইসলাম(২০) ও মোঃ দুলাল মিয়া(২৬) নামের ২ মাদক কারবারিকে সদর থানার চাঁন্দের নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ কেজি গাজাঁ, ১টি মিনি ট্রাক ও ১টি মোবাইল। তারা মিনি ট্রাকের ড্যাস বোর্ডের ভিতর লক্ষাধিক টাকার ওই গাজাঁ পাচার করছিল। নজরুল ইসলাম সদর থানার চৈতনখিলা বটতলা এলাকার মোঃ মোক্তার আলীর ছেলে এবং দুলাল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাড়িরহাটি এলাকার মৃত আঃ রশিদের ছেলে।
এছাড়াও র‌্যাবের অপর অভিযানে এদিন মধ্যরাতে সদর থানার চৈতনখিলা এলাকা থেকে ১৩৭ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ আঙ্গুর মিয়াকে(২৭) গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ১৩৭ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ,২ টি মোবাইল এবং ১,৫৮০ নগদ টাকা। আঙ্গুর মিয়া ওই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার রিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST