সাকিবের বোলিং অ্যাকশন বৈধ - দৈনিক অভিযোগ বার্তা
News Editor
২০ মার্চ ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের বোলিং অ্যাকশন বৈধ

ডেস্ক : বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর দু’বার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিল সাকিব আল হাসান। আন্তর্জাতিক ও দেশের বাইরের ঘরোয়া ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তৃতীয়বার পরীক্ষায় অবশেষে সন্দেহজনক অ্যাকশন থেকে মুক্তি পেলেন বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ তারকা।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব নিজেই এই খবর নিশ্চিত করেছেন, ‘খবরটা সত্যি (পরীক্ষায় উত্তীর্ণ হওয়া)। আমি বল করার জন্য আবার ক্লিয়ারেন্স পেলাম।’

এদিকে এক বিবৃতিতে বিসিবিও এই খবর নিশ্চিত করেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৯ মার্চ ২০২৫ তারিখে যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের স্বাধীন পুনঃমূল্যায়নের ফলাফলের তথ্য পেয়েছে।’

‘বিসিবি জানতে পেরেছে যে সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদন অনুসারে, সাকিব সফলভাবে তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিযোগিতামূলক কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেডে তার বোলিংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা হবে।

ইসিবি শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করবে।’

জানা গেছে তৃতীয় পরীক্ষাটা সাকিব দিয়েছেন ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। যেখানে তিনি দিয়েছিলেন প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা দেন ভারতের চেন্নাইতে। তৃতীয় পরীক্ষায় সাকিবের অ্যাকশনে আর কোনো সমস্যা ধরা পড়েনি।

গত ২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যান সাকিব। সেখানে সামারসেটের বিপক্ষে ম্যাচের তার অ্যাকশন সন্দেহজনক হয় আম্পায়ারদের কাছে। পরে দুই পরীক্ষায় ব্যর্থ হয়ে বোলিং করা নিষিদ্ধ হয়ে যায় তার।

গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর বিপাকে পড়েন সাকিব। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংসদে থাকা এই ক্রিকেটার এরপর দেশে ফিরতে পারেননি, তার বিরুদ্ধে আছে একাধিক মামলা। গত আগস্টে পাকিস্তান সফর ও সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। ভারত সফরের সময়ই দেন অবসর ঘোষণা। ইচ্ছা ছিল দেশে টেস্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়বেন ওয়ানডে। কিন্তু স্কোয়াডে থাকলেও টেস্ট খেলতে থাকে দেশে ফিরতে দেয়া হয়নি।

এরপর আর জাতীয় দলে ফেরার বাস্তবতা ছিল না তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে না রাখার কারণ হিসেবে অবশ্য অ্যাকশন অবৈধ হওয়াকে সামনে আনেন নির্বাচকরা।

এবার বোলিং করার ছাড়পত্র পেয়ে অলরাউন্ডার সাকিবকে হয়তো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST