সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে চেক ডিজঅনারের চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় জামালপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন।

​আদালত ও মামলার নথিসূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সদর উপজেলার বাসিন্দা মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক এমপির বিরুদ্ধে চেক ডিজঅনারের এই চারটি মামলা দায়ের করেন।

​মামলার বিবরণে জানা যায়, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বিভিন্ন সময়ে মামলার বাদী মাহফুজুর রহমানের কাছ থেকে মোট ১ কোটি ৬৭ লক্ষ টাকা ধার নেন। সংসদ সদস্য থাকাকালীন সময় থেকেই বাদী পাওনা টাকা ফেরত চাইলে তিনি বারবার সময়ক্ষেপণ করেন। এক পর্যায়ে পাওনা টাকা পরিশোধের জন্য বাদীকে সোনালী ব্যাংকের চারটি চেক প্রদান করেন।

​বাদী পক্ষের আইনজীবী আব্দুল আল মাসুম জানান, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এলাকায় আসা বন্ধ করে দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। চেকগুলো ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ অবস্থায় নিরুপায় হয়ে বাদী আদালতে মামলা দায়ের করেন।

​আইনজীবী আরও জানান, আদালতের পক্ষ থেকে আসামিকে যথাযথভাবে সমন জারি করা হলেও তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। আসামির অনুপস্থিতির কারণে বিচারক সাইফুর রহমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

​উল্লেখ্য, সাবেক এই এমপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি পাওনা টাকা দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে বাদীকে ঘোরাচ্ছিলেন এবং বর্তমানে তার কোনো সন্ধান না পাওয়ায় বাদী আইনি লড়াইয়ে নামতে বাধ্য হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১০

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১১

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১২

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রতিবাদলিপি

১৫

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১৭

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১৮

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

১৯

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST