সুজানগরে ৭ শতাধিক হাঁস ও পিকআপ গাড়ী সহ ৪ চোরাকারবারী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৮ এপ্রিল ২০২৩, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুজানগরে ৭ শতাধিক হাঁস ও পিকআপ গাড়ী সহ ৪ চোরাকারবারী আটক

মীর শাহাদাৎ হোসাইন : পাবনা সুজানগরে একটি দেশীয় হাঁসের খামারের মালিক ও তার ভাই কে হাত পা বেঁধে রেখে ৭ শতাধিক হাঁস পিকআপ গাড়ীতে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া – চিনাখড়া সড়কের খয়রান ব্রীজের নিচে থেকে সেলিম প্রামানিকের হাঁসের খামার থেকে সেলিম প্রামানিক ও তার ছোট ভাই বাবু কে রশি দিয়ে হাত পা বেঁধে রেখে ৭ শতাধিক হাঁস পিকআপ গাড়ীতে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়। সেলিম প্রামানিক ভায়না গ্রামের শহীদ প্রামানিকের ছেলে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা সদরের কোনাগাতী গ্রামের আবু সাঈদ শেখের ছেলে লিমন শেখ (২৬),কুড়ি গ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার আন্দার হাজার গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে আব্দুল বাসেদ (৩৩),তাড়াশ থানার ভাদাস পশ্চিম পাড়ার সেরাত আলীর ছেলে ইব্রাহিম (২৭), আবু ইউসুফ আলীর ছেলে সোনাউল্লাহ (২৬) কে আটক করা হয়েছে। খামারের মালিক সেলিম প্রামানিক জানান, রাতে হঠাৎ কয়েকজন লোক আমাদের উপর হামলা করে, মারপিট করে আমার ও ছোট ভাইয়ের হাত পা বেঁধে খামারের ৭ শতাধিক হাঁস ও ডিম নিয়ে গাড়ীতে করে পালিয়ে যায়,যার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, রাতে এই খবর পাওয়ার সাথে সাথে এসপি মহাদয়ের সঙ্গে আলাপ করে, বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসিয়ে কাশিনাথ পুর মোড় নামক স্থান থেকে একটি হুলুদ রংয়ের পিকআপ গাড়ীতে থাকা ৭ শতাধিক হাঁস ও ৪ জনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST