সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
২৮ মে ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

আন্তর্জাতিক ডেস্কঃ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার (২৭ মে) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৬ জুন (শুক্রবার) দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ইসলামি ক্যালেন্ডার অনুসারে, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন, ৫ জুন (বৃহস্পতিবার) হজ পালিত হবে।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

চাঁদ দেখা অনুযায়ী ঈদের তারিখ নির্ধারণ হলেও বিশ্বের বিভিন্ন দেশে ঈদ পালনের দিন একদিন আগে বা পরে হতে পারে। তবে সৌদি আরবের ঘোষণাকে হজের কেন্দ্রবিন্দু হিসেবে মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ওমান সৌদি আরবের সঙ্গে ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। মালয়েশিয়া, ব্রুনেই ও পাকিস্তান ৭ জুন ঈদুল আজহা উদযাপন করবে।

সাধারণভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST