হবিগঞ্জে সড়কের পাশ দখল করে মাটি ভরাট - দৈনিক অভিযোগ বার্তা
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে সড়কের পাশ দখল করে মাটি ভরাট

নিজস্ব প্রতিনিধিঃ

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের পাশে প্রায় ১০০ ফুট প্রস্থ একটি সরকারি খাল রাতের আঁধারে ভরাট করছেন একজন আমেরিকাপ্রবাসী ও তাঁর লোকজন। এলাকাবাসীর দাবি, খালটি ভরাট হলে ওই এলাকায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হবে। এলাকাবাসী জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে খাল ভরাটের কাজ বন্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিন দেখা যায়, হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের পাশে (কালীগাছতলা এলাকায়) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আধা কিলোমিটার দীর্ঘ ও ১০০ ফুট প্রস্থ একটি দীর্ঘ খাল রয়েছে। খালটি শহরের পানি নিষ্কাশনের অন্যতম একটি মাধ্যম। এ খালের পশ্চিম পাশের ভূমির মালিক আমেরিকাপ্রবাসী সুনীল বণিক। তাঁর জায়গায় যাতায়াতের সুবিধার জন্য সরকারি এ খালের প্রায় ২০০ ফুট ভরাট করেছেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন রাতের আঁধারে ট্রাক দিয়ে মাটি ফেলা হচ্ছে এ খালে। বিষয়টি প্রথমে নজরে আসে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহ সালাউদ্দিনের। গত শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, একসঙ্গে কয়েকটি ট্রাক দিয়ে মাটি এনে খালটি ভরাটের কাজ চলছে। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ও জেলা প্রশাসনকে অবহিত করেন।

প্রশাসনের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের আলামত পেলেও মাটি ভরাটকারী ব্যক্তিদের কাউকে পাননি। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে খাল ভরাটকারী ব্যক্তিরা পালিয়ে যান। তবে এলাকাবাসী প্রশাসনকে জানান, এ মাটি ভরাটের কাজ করছেন শহরের কালীগাছতলা এলাকার বাসিন্দা ও আমেরিকাপ্রবাসী সুনীল বণিক।

হবিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিশনার শাহ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, এ খাল সরকারি। খালপাড়ের ভূমির মালিক সুনীল বণিক নামের এক ব্যক্তি তাঁর আত্মীয় দেবব্রত চৌধুরী ও শহরের আনোয়ারপুর এলাকার জয়নাল নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে এ ভরাটের কাজ করছেন। খালটি ভরাট হলে কালীগাছতলা ও এর আশপাশে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাবে। একটু বৃষ্টি হলেই পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে।

 

সুনীল বণিক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অপর অভিযুক্ত দেবব্রত চৌধুরী ও জয়নাল মিয়ার দাবি, তাঁরা খাল ভরাট করেননি। পাশের নিজস্ব ভূমিতে তাঁরা এ মাটি ফেলছেন।

হবিগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, খাল ভরাটকারী অভিযুক্ত ব্যক্তিদের সওজের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ভরাটের কাজ বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালীগাছতলা এলাকার বাসিন্দা অজয় দাস জানান, খালটি শহরের বাইপাস সড়ক ঘেঁষে অবস্থিত। এ খালটি সওজের। সওজের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে সুনীল বণিকের লোকজন খালটি ভরাট করছেন। অজয় দাস আরও বলেন, ‘খালে যে পরিমাণ মাটি ফেলা হয়েছে, এলাকাবাসীর দাবি, তা উত্তোলন করে এ মাটি নিলামে বিক্রি করে দিয়ে এ খালের প্রবাহ ফিরিয়ে আনা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST