হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করল বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১৫ অক্টোবর ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ
আজ বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আচরণবিধি ভাঙার অভিযোগে আপাতত শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় আপাতত ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড সভাপতি বলেছেন, পরবর্তীতে হাথুরুসিংহেকে ছাঁটাই করা হবে।

বিসিসির নতুন প্রধান হয়েই জানিয়ে দিয়েছিলেন ফারুক আহমেদ, কোচিংয়ে পরিবর্তন আনবেন তিনি। বোর্ডের বাইরে থাকার সময়ই ছেলেদের জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন।দায়িত্ব পেয়েও অবস্থান বদলাননি, প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলেন বিকল্প পেলেই কোচিংয়ে পরিবর্তন আনবেন। কিন্তু এরপরই পাকিস্তানে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাত্র দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ করা কোচকে ছাঁটাই করা কঠিন।

তবে ভারত সফরে ভয়ংকর সময় কাটিয়েছে বাংলাদেশ দল। টেস্টে বাজেভাবে হেরেছে দুই টেস্টেই। টি-টোয়েন্টিতে পারফরম্যান্স আরও খারাপ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গুরুত্বপূর্ণ অনেক সদস্যকে খেলায়নি ভারত। প্রায় দ্বিতীয় শক্তির এক দলের কাছে প্রতি ম্যাচেই অপদস্থ হয়েছে। শেষ ম্যাচে তো ২০ ওভারে ২৯৭ রান দিয়ে লজ্জার সব রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্তরা।

পরশু ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। দলের সঙ্গে ফিরেছেন হাথুরুসিংহেও। আজ একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ দলের কোচের পদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। বিসিবির একটি সূত্রের বরাতে বলা হয়েছে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ছাঁটাই হতে পারেন তিনি।আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত হাথুরুসিংহের মেয়াদ। কিন্তু ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নেওয়ার পরই আভাস দিয়েছেন, তাঁকে আগেই সরিয়ে দেওয়া হবে। প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, অসদাচরণ ও আচরণবিধি ভাঙার অভিযোগেই শ্রীলঙ্কান কোচকে বিদায় করে দিচ্ছে বিসিবি।

২০২৩ বিশ্বকাপে জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ অভিযোগ ছিল হাথুরুসিংহের বিপক্ষে। বোর্ড সভাপতি বলেছেন, এটাও ভূমিকা রেখেছে শোকজ করার পেছনে। বলা হচ্ছে চুক্তি অনুযায়ী হাথুরুসিংহের বছরে যে কদিন ছুটি পাওনা, তিনি এর চেয়ে বেশি ছুটি কাটিয়ে ফেলেছেন। চুক্তি অনুযায়ী বছরে ৪৫ দিন ছুটি পাওনা তাঁর, প্রথম বছরে তিনি অতিরিক্ত ছুটি কাটিয়েছেন ৬৭ দিন!

এ বছরও এখন পর্যন্ত অতিরিক্ত ১৪ দিন ছুটি কাটিয়েছেন। এসব ছুটি আনুষ্ঠানিকভাবে নেননি বলে বিসিবি বিষয়টাকে আচরণবিধি ভঙ্গ হিসেবে দেখছে।

পাকিস্তান সফরের আগে ছুটিতে ছিলেন হাথুরুসিংহে। এ সময় স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। পাকিস্তান সফরের শেষেও ছুটি কাটাতে গিয়েছিলেন কোচ। এবার দুই সিরিজের মাঝে বিরতি কম থাকায় আর ছুটিতে যাননি। কিন্তু ছুটিটা একদম পাকাপাকিভাবেই পেয়ে গেলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST