হামজা অনুশীলনে যোগ দেবেন সন্ধ্যায় - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামজা অনুশীলনে যোগ দেবেন সন্ধ্যায়

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশে এসে সবার আগে গ্রামের বাড়িতে যান হামজা চৌধুরী। ১৭ মার্চ সোমবার সিলেটের হবিগঞ্জে নিজ বাড়িতে অবস্থান করেন সাম্প্রতিককালে দেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। নিজ গ্রাম বাহুবল উপজেলার স্নানঘাটে একদিন থাকার পর ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন হামজা। রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে হামজাকে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

হামজা চৌধুরী বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত নাম। ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ এক পাশে রেখে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। তাকে সাদরে গ্রহণ করেছে এ দেশের ফুটবলপ্রেমীরাও।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ জাতীয় দলের, যা এতদিন ছিল স্বপ্নের মতো। হামজার হাত ধরে সেটি সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক ঘটবে হামজার।

সিলেটের মতো ঢাকায়ও হামজাকে বরণ করে নিতে ভিড় চোখে পড়েছে। রাত বাড়লেও আগ্রহের কমতি ছিল না। হামজাও হাসিমুখেই জবাব দেন এমন ভালোবাসার। এর আগে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে জবাব দেন ভক্তদের ভালোবাসার। ভাঙা বাংলায় নিজের অনুভূতির কথা প্রকাশ করে ভক্তদের উদ্দেশে হামজা বলেন, ‘সবাইরে ভালোবাসি।’

এদিকে, রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ ১৯ মার্চ বুধবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে হামজার। এরপর, সন্ধ্যা ৭টায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে বাংলাদেশ দল উড়াল দেবে ভারতের উদ্দেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST