হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল  - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৪ মার্চ ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল 

স্পোর্টস ডেস্কঃ

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে তড়িঘড়ি করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেছেন।সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিমের মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক।

পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তামিম। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনার পরিকল্পনা করা হলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বললেন টিটু।তামিমের অবস্থা আপাতত তেমন ভালো মনে হচ্ছে না। ঢাকায় হাসপাতালে নেওয়ার জন্য মাঠে হেলিকপ্টার আনা হয়েছে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থা নেই। তাই সাভারেই চিকিৎসা চলছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। আপাতত হৃদরোগ বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। অবস্থার কিছুটা উন্নতি হলেই তাকে ঢাকায় নিয়ে আসা হবে।

সকালে তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। তাই তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল।

“বিকেএসপির মাঠে তাই এয়ার অ্যাম্বুলেন্স ডাকাও হয়। হাসপাতাল থেকে যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আপাতত এটাই জানা গেছে। আমরা যাচ্ছি হাসপাতালে। পরে বোঝা যাবে।

বিসিবিতে সোমবার ছিল বোর্ডের ১৯তম সাধারণ সভা। কিন্তু তামিমের অসুস্থতার খবর শুনে সেই সভা স্থগিত করা হয়। বোর্ড পরিচালকরাও হাসপাতালে যাচ্ছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST