২১ হাজার বাংলাদেশির শেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যান - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২২ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২১ হাজার বাংলাদেশির শেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যান

অভিযোগ বার্তা ডেস্কঃ

শেনজেনভুক্ত দেশগুলোতে গত বছর বাংলাদেশি নাগরিকদের প্রায় ২১ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এই প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ ভিসা আবেদন রিজেক্ট হওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয়। আজ মঙ্গলবার (২০ মে) শেনজেন নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

শেনজেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকদের। এর পরেই রয়েছে বাংলাদেশি ও পাকিস্তানিরা।

শেনজেন ভিসা ইনফোর দেওয়া তথ্যমতে, ২০২৪ সালে কমোরোসের ১ হাজার ৭৫৪ জন নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, যা তাদের মোট আবেদনের ৬২ দশমিক ৮ শতাংশ। দেশটি থেকে মোট ২ হাজার ৮৫৩টি ভিসার আবেদন জমা পড়েছিল।

বাংলাদেশ থেকে গত বছর মোট ৩৯ হাজার ৩৪৫টি শেনজেন ভিসার আবেদন করা হয়েছিল। এর মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদনই প্রত্যাখ্যান করা হয়, যা মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২টি আবেদনের মধ্যে ৩৫ হাজার ১৩৯টি প্রত্যাখ্যান করা হয়েছিল, যার হার ৪৭ দশমিক ৫ শতাংশ।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন, যার মধ্যে ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান করা হয়। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালের তুলনায় গত বছর বাংলাদেশিদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার আরও বেড়েছে, যা একটি নেতিবাচক প্রবণতা নির্দেশ করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে সুইডেন। অন্যদিকে পাকিস্তানিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া, এবং কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।

এই পরিসংখ্যান শেনজেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জকেই স্পষ্ট করে তুলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার আটক

জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী শোকজ

১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের দোকানপাট,শপিং মল বন্ধ থাকবে

শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঠাকুরগাঁওয়ে- তারেক রহমান

দৌলতপুর জিয়নপুরে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারী

১০

আমি নির্বাচিত হলে স্বাস্থ্য সেবা চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিবো –এস এম জাহাঙ্গীর

১১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি প্রার্থীর প্রচারণা করায় স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ

১২

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৩

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

১৫

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

১৭

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

১৮

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

২০

Design & Developed by BD IT HOST