২৪২ যাএী নিয়ে ভারতের এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১২ জুন ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪২ যাএী নিয়ে ভারতের এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ

২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ আজ দুপুরে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি অভিজাত এলাকায় ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের উড়োজাহাজটি সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (এসভিপিআইএ) থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছিল।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১টা ৩৮ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়নের পর কিছুদূর গিয়ে বিধ্বস্ত হয়।খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উড়োজাহাজটি রানওয়ে থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়।তারপর সেটিতে আগুন ধরে যায়। এসময় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৩০ জন যাত্রী, দুই পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ ফ্লাইটটি উড্ডয়ন করেছিল।

একটি সরকারি সূত্রের তথ্য, ওই ফ্লাইটের যাত্রী তালিকায় ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, এক কানাডিয়ান ও সাত পর্তুগিজের নাম রয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

আহমেদাবাদ বিমানবন্দরটি বর্তমানে আদানি গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মেঘানীনগর এলাকার সব সড়ক সিল করে দেয় প্রশাসন।

ফ্লাইটের যাত্রীদের পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যেহেতু উড়োজাহাজটি আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল, ফলে এতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল— যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।

এখন পর্যন্ত উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ তদন্ত ইউনিট এবং বিমানবন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST