মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন ( ঘিওর, দৌলতপুর ও শিবালয় ) তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে প্রতিনিয়তই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম জিন্নাহ কবীর। এ সময়ে এসএম জিন্নাহ কবীর নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশে বলেন . দেশের চলমান সংকট নিরসন, জনমনে শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষের কোন বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)। দেশের যত উন্নয়ন হয়েছে তা বিএনপি সরকারের আমলেই হয়েছে । তিনি আরো বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।...
Developed by BDITHOST