
গাজীপুর প্রতিনিধিঃ
আজ থেকে আমি টাকা উঠানো শুরু করবো; বাজার আমার নিয়ন্ত্রণে চলবে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে গাজীপুরের জাহাঙ্গীর নামের একজন লোক বাজার দখল করে এভাবেই জনসম্মুখে ভাষণ দিচ্ছিলেন। একটি হ্যান্ড মাইকে তিনি উপস্থিত লোকজনদেরকে বলেন, আজ থেকে এই বাজারে আমি টাকা উঠানো শুরু করব বাজার আমার নিয়ন্ত্রণে চলবে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন এটা আমিই দেখব।
দোকানদার ভাইয়েরা, আপনারা আজ থেকে খাজনা দেওয়া শুরু করবেন। আমার লোকজন খাজনা ওঠাতে যাবে কেউ যদি কোন ঝামেলা করে তাহলে খবর আছে। কেউ যদি প্রতিহত করতে আসে তাহলে সে অনেক ক্ষতির শিকার হবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কেউ কোন ঝামেলা করবেন না।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার