স্টাফ রিপোর্টার:
আজ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এবং বার্তা ২৪ টিভির চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদের শুভ জন্মদিন।
সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য অবদানের জন্য তিনি সর্বমহলে সুপরিচিত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
গণমাধ্যমের পাশাপাশি করপোরেট ও সামাজিক ক্ষেত্রেও রয়েছে তার সমান পদচারণা। তিনি সিআরবি (CRB)-এর সাবেক অ্যাম্বাসেডর এবং দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড শপার্স ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। পেশাগত জীবনের বাইরে তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী।
পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক। তার একমাত্র পুত্র বর্তমানে অস্ট্রেলিয়ার বিখ্যাত সিকেউ ইউনিভার্সিটিতে (CQUniversity) উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
গুণী এই ব্যক্তিত্বের শুভ জন্মদিনে শুভানুধ্যায়ী, সহকর্মী এবং সাংবাদিক মহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামী দিনগুলোতে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সকলে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার