সিলেট থেকে নিজস্ব প্রতিনিধিঃ
আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে আসতে পারবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা শাখার আহবায়ক ফয়েজ আহমেদ দৌলত।
আজ ৩ অক্টোবর (শুক্রবার)সিলেট জেলা তাঁতী দলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত শেষে এই মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ।এবং আজ মাজার জিয়ারতের মাধ্যমে আমরা তাঁতী দল জেলা শাখার কার্যক্রম শুরু করলাম।
এসময় উপস্থিত ছিলেন তাঁতী দল সিলেট জেলা শাখার সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আমিনুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান, মঞ্জু আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, মো. বিলাল আহমদ, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামীম হুদা, মামুন আল রশীদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা সেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান লোকমানসহ তাতীদলের নেতা কর্মিরা।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার