মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আজ ২৪/১১/২০২৫ খ্রি. দুপুর ১২:০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন আশুগঞ্জ থানাধীন চরচারতলা এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ০৮(আট) কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি লাল রংয়ের Yamaha মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। মোঃ আজমল (২৯)
পিতা- মোঃ আনোয়ার হোসেন
মাতা- আকলিমা বেগম
সাং-খোলামোড়া মডেল (টাইলস মসজিদ)
থানা- কেরাণীগঞ্জ
জেলা-ঢাকা
২। আবিদ কামরান (২৯)
পিতা- মৃত আলী হোসেন আনসারী
মাতা- আকলিমা আনসারী
সাং- বাসা নং-২৩, রোড নং-০৬, সেকশন-১২, ব্লক-ই,
থানা- পল্লবী
জেলা- ঢাকা, ডিএমপি
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার