আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে কুয়েতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে।
সোমবার (১ জুন) ভোরে কুয়েতের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলার পর ইরান দাবি করে, তাদের সিরিক দ্বীপে পরিচালিত হামলার সঙ্গে ওই ঘাঁটির সম্পৃক্ততা ছিল।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের হামলা শুধু আন্তর্জাতিক আইনই নয়, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক সিদ্ধান্তেরও সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।সুএ: আল জাজিরা
৫৭০/১ স্টেডিয়াম রোডে মানিকগঞ্জ - ১৮০০থেকে প্রকাশিত। ফোন -০১৯৬৮৮০০৯৩০
ইপেপার